তেহরান (ইকনা): আয়ারল্যান্ডে গির্জা পরিচালিত অবিবাহিত নারী ও শিশুদের আশ্রয়কেন্দ্রগুলোতে হাজার হাজার শিশু মারা গেছে। শুধু গত শতাব্দীতেই মারা যায় ৯ হাজার শিশু। আইরিশ ইতিহাসের এমনই এক কলঙ্কের অধ্যায় উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। গোপন থাকা এই তথ্য ইনডিপেনডেন্ট কমিশন মঙ্গলবার এক প্রতিবেদনে প্রকাশ করেছে।
এতে জানানো হয়, তদন্ত কমিশন ৯ হাজার শিশু মারা যাওয়ার প্রমাণ পেয়েছে। ১৯৯৮ সাল পর্যন্ত মা ও শিশুদের আশ্রয়কেন্দ্রগুলো ধর্মীয় সংস্থা বিশেষ করে ক্যাথলিকদের দ্বারা পরিচালিত হতো। আশ্রয়কেন্দ্রের শিশুদের শ্বাসজনিত এবং পেটের নানা সমস্যাই মৃত্যুর প্রধান কারণ।