IQNA

20:45 - February 01, 2021
সংবাদ: 2612190

ইসরাইলের "কোয়াডকপ্টার" ভূপাতিত করল হিজবুল্লাহ

তেহরান (ইকনা): লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের একটি গোয়েন্দা কোয়াডকপ্টার ভূপাতিত করেছে।

ইসরাইলের

হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে আজ (১ম ফেব্রুয়ারি) সকালে ইসরাইলি সেনাবাহিনীর গোয়েন্দা কোয়াডকপ্টারটি সনাক্ত করার পর গুলি করে ভূপাতিত করা হয়েছে।


হিজবুল্লাহ বলেছে যে ইসরাইলি কোয়াডকোপ্টারটি লেবাননের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং লেবাননের ইসলামিক প্রতিরোধ বাহিনী দক্ষিণ লেবাননের বেলিদা অঞ্চলে এই ড্রোনটি ভূপাতিত করেছে।


এদিকে ইসরাইলের কয়েকটি সংবাদ সূত্র জানিয়েছে যে, লেবাননে ইসরাইলের একটি কোয়াডকপ্টার ক্রাশ হয়েছে। তবে এই কোয়াডকপ্টার থেকে কোনো তথ্য হিজবুল্লার হাতে চলে যাওয়ার কোনো ঝুঁকি নেই।


ইসরাইলের সেনাবাহিনীর মুখপাত্র আফিখা আদ্রিও তার টুইটার পেজে কোয়াডকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ফিলিস্তিনের যোদ্ধারা অবরুদ্ধ গাজা উপত্যকার উপর থেকে ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করা একদিন পর হিজবুল্লার হাতে ইহুদিবাদী ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা ঘটলো। রোববার গাজা উপত্যকার বেথেলহেম পয়েন্ট এর কাছ থেকে গাজার চিত্রগ্রহণের সময় ওই ড্রোন ভূপাতিত করে সেখানকার যোদ্ধারা। iqna

captcha