IQNA

ইরাকি যুবকদের উদ্দেশ্যে সুপ্রিম লিডারের বার্তা

0:10 - February 10, 2021
সংবাদ: 2612234
ইরাকি যুবকদের উদ্দেশ্যে সুপ্রিম লিডারের বার্তা
তেহরান (ইকনা): ইরাকি যুবকদের উদ্দেশ্যে প্রদত্ত এক বার্তায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ইরাকের উজ্জ্বল ভবিষ্যতের ভবিষ্যদ্বাণী দিয়েছেন।

ইরাকি যুবকদের উদ্দেশ্যে একটি বার্তায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী (হাফিজাহুল্লাহ) ইরাকের উজ্জ্বল ভবিষ্যতের ভবিষ্যদ্বাণী দিয়েছেন যা সেদেশের যুবকদের হাতেই গঠিত হবে।

এই গুরুত্বপূর্ণ বাণীটি সর্বোচ্চ নেতা ২১শে জানুয়ারিতে প্রদান করেছেন। এখানে তিনি বলেন: "প্রিয় ইরাকি যুবক; আমি তোমাদেরকে ভালবাসি এবং আমি তোমাদের জন্য দোয়া করি। সর্বশক্তিমান আল্লাহ নিকটে তোমাদের জন্য দুনিয়া ও আখিরাতের সাফল্য এবং সঠিক পথে অবিচল থাকার জন্য প্রার্থনা করি।"

আয়াতুল্লাহ আলী খামেনেয়ী (হাফিজাহুল্লাহ) আরও বলেন: “আমি তোমাদেরকে ইরাকের উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে সুসংবাদ দিচ্ছি; যা তোমাদের হাতে এবং তোমাদের দুর্দান্ত প্রচেষ্টা এবং ইচ্ছার উপর নির্ভর করছে।" iqna

 

ইরাকি যুবকদের উদ্দেশ্যে সুপ্রিম লিডারের বার্তা

captcha