তেহরান (ইকনা): সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমারের প্রেসিডেন্ট উয়িন মিন্টকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, তার সঙ্গে নতুন করে আরও দুটি যোগ হয়েছে। এর মধ্যে সংবিধান লঙ্ঘনের অভিযোগও রয়েছে মিন্টের বিরুদ্ধে। এ অভিযোগে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড হতে পারে তার।
