IQNA

19:21 - April 05, 2021
সংবাদ: 2612561

সুদানে সংঘর্ষ: নিহত ১৮, আহত ৫৪

তেহরান (ইকনা): সুদানের দক্ষিণ দারফুরের আল জেনিনা শহরে এক গোত্রগত সংঘর্ষে নিহত হয়েছেন ১৮ জন। এতে আহত হয়েছেন অন্তত আরও ৫৪ জন। সোমবার (৫ এপ্রিল) এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এ বছরের শুরুর দিকেও এ শহরে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল।

সুদানে সংঘর্ষ: নিহত ১৮, আহত ৫৪
প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষ হয়েছে মাসালিট এবং আরব গোত্রের মধ্যে। গত শনিবার প্রথম এর সূচনা হয়। তা রবিবারেও চলে এবং সোমবারে তা পুরো শহরজুড়ে ছড়িয়ে পড়ে। বলা হয়েছে, দারফুরের ডক্টরস কমিটি এক বিবৃতিতে এসব জানিয়েছে।
 
আরও বলা হয়, শহরের কিছু নাগরিক এবং জাতিসংঘের একটি অভ্যন্তরীণ নিরাপত্তা বুলেটিনে দেখা গেছে, সংঘর্ষে ভারি অস্ত্র এবং রকেট-প্রপেল্ড গ্রেনেড ব্যবহার করা হচ্ছে। কিছু ছবি ও ভিডিওতে দেখা গেছে, শহরজুড়ে ধোঁয়া উড়ছে।
 
গত জানুয়ারিতেও এমন এক সংঘর্ষে আল জেনিনাতেই ১২৯ জন মারা গেছেন। গত বছরের অক্টোবরে কয়েকটি বিদ্রোহী দলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে সুদানের সরকার। এরপর এ বছরের শুরুতে দেশটি থেকেব জাতিসংঘ শান্তিরক্ষীদের প্রত্যাহার করা শুরু হয়। সূত্র: ইত্তেফাক
captcha