তেহরান (ইকনা): মিয়ানমারে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও ১১ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার রয়টার্স জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলের তেইজ শহরে নিরাপত্তা বাহিনী ছয় ট্রাকভর্তি সেনা সদস্য নিয়ে অভিযান চালায়। এতে বিক্ষোভকারীর শিকার করার বন্দুক, ছুরি ও পেট্রল বোমা নিয়ে সেনাদের মুখোমুখি হন। পরে সেখানে আরও ৫ ট্রাকভর্তি সেনা জড়ো হয়। এ সময় সংঘর্ষে ১১ বিক্ষোভকারী নিহত ও আরও ২০ বিক্ষোভকারী আহত হয়েছেন।
