IQNA

4:04 - April 28, 2021
সংবাদ: 2612691

আবারও সৌদি বন্দরে তেল ট্যাংকারে হামলা

তেহরান (ইকনা): লোহিত সাগরে অবস্থিত সৌদি আরবের বন্দর ইয়ানবুতে একটি তেল ট্যাংকারে হামলা হয়েছে। আজ মঙ্গলবার ইয়ানবু থেকে দুই নটিক্যাল মাইল দূরে এ হামলার ঘটনা ঘটে। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি।

আবারও সৌদি বন্দরে তেল ট্যাংকারে হামলা

তবে এ ঘটনা নিয়ে সৌদি কর্তৃপক্ষেরও কোনো বক্তব্য পাওয়া যায়নি। যুক্তরাজ্যের নৌ বাণিজ্য অপারেশনস (ইউকেএমটিও) অবশ্য বলছে, ‘এই হামলার ঘটনায় আমরা তদন্ত করছি।’

লোহিত সাগরে এর আগেও বিভিন্ন সময়ে তেলবাহী নৌযানকে হামলার শিকার হতে দেখা গেছে।


গত ডিসেম্বরে সৌদি আরব বলেছে, জেদ্দা বন্দরে নোঙর করা একটি ট্যাংকারে বিস্ফোরকবোঝাই নৌকা দিয়ে হামলা করা হয়েছে। এর পরেও আরেকটি নৌযানে বিস্ফোরণের খবর দিয়েছে রিয়াদ। রয়টার্স

 

captcha