তেহরান (ইকনা): ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট ঘোষণা করেছে, পশ্চিম তীরের নাবলুস শহরের বেইতা এলাকায় শুক্রবার ইসরাইলের দখলদারিত্ব ও বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে ইসরাইলি সেনাদের গুলিতে একজন শহীদ এবং ১১০ জন আহত হয়েছেন।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট ঘোষণা করেছ: ইহুদিবাদী ইসরাইলি সেনাদের সাথে সংঘর্ষের ফলে ফিলিস্তিনের ১৫ বছরের যুবক মোহাম্মাদ হামাইল শাহাদাত বরণ করেছন।
এছাড়াও এই সংঘর্ষে ফিলিস্তিনের আরও ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন।
দখলকৃত অঞ্চলগুলির মধ্যে গুরুতর বিরোধ এবং দ্বন্দ্ব
অন্য এক খবর বলা হয়েছে, শুক্রবার সকালে জায়নবাদীরা প্রার্থনা জন্য ওয়েস্টার্ন ওয়ালে নিকটে গিয়েছিল। সেসময় অর্থোডক্স এবং তাদের বিরোধিতার সেখানে উপস্থিত হলে তীব্র সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষ চলাকালীন সময় সেখানে থাকা অনেক দোয়ার বই ছিঁড়ে ফেলা হয়েছে। iqna