
বার্তা সংস্থা ইকনা : শাইখ মাহের আব্দুর রাজ্জাক মধ্যপ্রাচ্যের ঘটনাবলী এবং চ্যালেঞ্জসমূহের কিভাবে মোকাবিলা করতে হবে -এ সম্পর্কে রাজনীতিবিদ ও আলেম সমাজের অবগতির আবশ্যকতার প্রতি ইঙ্গিত করে বলেছেন, লেবাননের জাতীয় কল্যাণের বিষয়টি মাথায় রেখে আমাদের সকলের উচিত সাম্প্রদায়িক সকল প্রকার উস্কানীমূলক আলোচনা এড়িয়ে চলা।
তিনি লেবানন ও সিরিয়ার যৌথ সীমান্তে উভয় দেশের সেনাবাহিনীর সহযোগিতার দাবী জানিয়ে বলেন : তাকফিরিদের মোকাবিলার লক্ষ্য এবং উভয় দেশের যৌথ স্বার্থের চাওয়া হচ্ছে সিরিয়া ও লেবানন সেনাবাহিনীর পারস্পারিক সহযোগিতা।
বিশিষ্ট সুন্নি এ আলেম, শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠা করতে জাতীয় ঐক্য রক্ষার বিকল্প নেই -এ কথা উল্লেখ করে বলেন : লেবানন সীমান্ত রক্ষার্থে আমাদের সকলের উচিত সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতা করা এবং সরকারী বাহিনীকে দূর্বল করার অনুমতি না দেয়া।
3260615
সূত্র : আন-নাশরাহ