
বার্তা সংস্থা ইকনা: তাজিকিস্তানের নতুন যুদ্ধকে মুসলমানদের সাথে তাজিকি’র যুদ্ধি হিসেবে নামকরণ করা যায়। কারণ সেদেশে মুসলমানদের লক্ষ্য করে বিভিন্ন প্রকার ইসলাম বিরোধী কাজ চলছে।
তাজিকিস্তানের পুলিশ রাস্তা-ঘাট থেকে মুসলমান পুরুষদের ধরে জোরপূর্বক তাদের মুখের দাড়ি ফেলতে বাধ্য করছে এবং সেদেশের মিডিয়া সমাজ পর্দাশীল নারীদের পাপাচারী বলে অভিহিত করছে!
তাজিকিস্তানের অধিকাংশ জনগণ মুসলমান। অথচ ইসলামের শত্রুরা মুসলমানদের লক্ষ্য করে বিভিন্ন প্রকার ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে আসছে।
তাজিকিস্তানের বিচার মন্ত্রণালয় নাগরিক রেজিস্ট্রি সংস্থার উপদেষ্টা ‘জালাল উদ্দিন রাহিমোফ’ বলেন: তাজিকি প্রেসিডেন্ট ইমাম আলী রহমানের নির্দেশে বিচার মন্ত্রণালয় কর্তৃক আরবি নামে শিশুদের নামকরণের নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে তাজিকিস্তান সংসদ।
অবশ্য এ আইন শুধুমাত্র যে সকল নতুন শিশু জন্মগ্রহণ করবে তাদের ওপর বহল থাকবে। সুতরাং, পূর্বে যাদের ইসলামী বা আরবি নাম রয়েছে তাদের নাম পরিবর্তন করা হবেন।
যদি অভিভাবক তাদের শিশুদের জন্য নাম নির্বাচন না করে, তাহলে তাজিকি বিচার বিভাগের তাদেরকে বিভিন্ন নামের তালিকা দিয়ে অ-ইসলামী নাম রাখার জন্য সহায়তা করবে!
তাজিকিস্তানে ইসলাম বিরোধী এ সকল প্রচেষ্টা ধর্মনিরপেক্ষতারই একটি অংশ, যা সেদেশের প্রেসিডেন্ট নির্দেশে পালন করা হচ্ছে।
3261854