IQNA

রোমে ‘ইসলামী সভ্যতায় শিল্প’ বিষয়ক প্রদর্শনী

23:32 - May 08, 2015
সংবাদ: 3274329
আন্তর্জাতিক বিভাগ: কুয়েতের তথ্যমন্ত্রী জানিয়েছেন, ইটালির রাজধানী রোমে ‘ইসলামী সভ্যতায় শিল্প’ শিরোনামে ধর্মীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা ইকনা: কুয়েতের তথ্যমন্ত্রী সালমান মাহমুদ আল-সাবাহ বলেন: এ প্রদর্শনী আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। প্রদর্শনীতে এক হাজার বছর পুরাতন ইসলামী সভ্যতার বিভিন্ন নিদর্শন উপস্থাপন করা হবে। রোম শহরের ‘এসকোডেরী ডেল কোর্নালী’ যাদুঘরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এ যাদুঘর পরিদর্শন করে সালমান মাহমুদ আল-সাবাহ বলেন: এ পরিদর্শন মূল উদ্দেশ্য কুয়ের ও ইটালির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা, শৈল্পিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময় এবং ঐতিহাসিক শিল্প সমূহ পুনর্নির্মাণের ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় করা।
রোমের ‘এসকোডেরী ডেল কোর্নালী’ যাদুঘরের ইসলামী শিল্প বিভাগের প্রধান আব্দুল কারিম আল গাজবান বলেন: ইসলামের শুরু থেকে ১৮ শতাব্দী পর্যন্ত ইসলামের বিভিন্ন নিদর্শনের আলোকে মোট ৩৬৫টি শিল্প দর্শনার্থীদের সম্মুখে উপস্থাপন করা হবে।
তিনি বলেন: এ প্রদর্শনীর মাধ্যমে ইটালিয়ান অধিবাসী ও পর্যটনরা ইসলাম ধর্মের সাথে পরিচিতি লাভ করবেন।
আব্দুল কারিম আল গাজবান বলেন: ইসলামের সৌন্দর্যকে জনসম্মুখে তুলে ধারাই এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য।
3259428

captcha