IQNA

সফল ভাবে ৫০টি স্টেটে ভ্রমণ করলেন আমেরিকান মুয়াজ্জিন + ছবি

16:34 - May 10, 2015
সংবাদ: 3282284
আন্তর্জাতিক বিভাগ: আমেরিকার মিশিগান স্টেটের এক মুসলিম মুবাল্লেগ সেদেশের ৫০টি স্টেটে ভ্রমণ করে আযান প্রচারের মাধ্যমে শান্তির ধর্ম ইসলামের প্রতি সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: মিশিগান স্টেটের মুসলিম অধিবাসী ‘জামিল সাইয়্যেদ’ তার সফরের অভিজ্ঞতা সম্পর্কে বলেন: “এ ধর্মীয় সফরের মাধ্যমে আমি বিস্ময়কর অভিজ্ঞতা অর্জন করেছি”।


‘মুয়াজ্জিন, আমেরিকা জুড়ে ঐতিহাসিক ভ্রমণ’ শিরোনামে তার এ সফর ৩য় এপ্রিল ইন্ডিয়ানা প্রদেশের প্লিনফিল্ড অঞ্চলের মসজিদ থেকে শুরু হয় এবং হওয়াই, আলাস্কা, ক্যালিফোর্নিয়া ও ডিজনিল্যান্ড সহ মোট ৫০টি স্টেটে ভ্রমণ করেন।


৪০ বছর বয়সী সাইয়্যেদের দু’টি সন্তান রয়ছে। তার এ সফরের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন: আমেরিকা জুড়ে মুসলিম সম্প্রদায়ের সৌন্দর্য ও বৈচিত্র্য প্রদর্শনের জন্য এ সফর করেছি।
মিশিগান স্টেটের রচেস্টার হিলসের মসজিদে তার এ সফরের সমাপ্তি হয়েছে। এ আধ্যাত্মিক যাত্রাকালে মুসলিম ও অমুসলিমদের সাথে বিভিন্ন সম্পর্কের কথা তিনি ব্যক্ত করেন।


তিনি বলেন: জনগণের উদারতা ও আতিথেয়তায় আমি বিস্ময় ও মুগ্ধ হয়েছি।
‘জামিল সাইয়্যেদ’ সিদ্ধান্ত নিয়েছেন তার এ সফরের অভিজ্ঞতার আলোকে একটি গ্রন্থ ও প্রামাণ্যচিত্র প্রকাশ করবেন।
মিশিগান স্টেটের রচেস্টার হিলসের মসজিদে তার এ সফরের সমাপ্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে তিনি বলেন: ইসলাম বিদ্বেষীরা সম্প্রতি অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রচারের মাধ্যমে এ পবিত্র ধর্মের প্রতি আক্রমণ করেছে। আমাদের দায়িত্ব শান্তি দিকে সকলকে আমন্ত্রণ করা।
তিনি তার সফলের অভিজ্ঞতা সম্পর্কে আরও বলেন: বিভিন্ন স্টেটে ঘুরেছি এবং এর মধ্যে কোন কোন স্থানে নামাজের সঠিক সময় বের করতে কষ্ট হয়েছে। তবে মহান আল্লাহ সর্বদা আমাকে সময়মতই সাহায্য করেছেন।
3278926

captcha