IQNA

সৌদি রাজার নামের সাথে ‘এমাম’ খেতাব সংযুক্ত করতে সক্ষম ওলামা বোর্ড

23:31 - May 11, 2015
সংবাদ: 3288726
আন্তর্জাতিক বিভাগ: সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজের ‘মালেক’ খেতাব পরিবর্তন করে ‘এমাম’ খেতাবটি সংযুক্ত করতে সক্ষম হয়েছে সেদেশের ওলামা বোর্ড।

বার্তা সংস্থা ইকনা: সৌদির রাজ্য আদালত এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির রাজা সালমান বিন আব্দুল আজিজ নিজের নামের খেতাব ‘মালেক (রাজা) সালমান’ পরিবর্তন করে ‘এমাম সালমান’ রাখতে সম্মতি প্রদান করেছেন।
এ বিবৃতিতে আরও এসেছে: সৌদি আরবের ওলামা বোর্ডের নিকট থেকে পাশ হাওয়ার পর সৌদির রাজার নামের প্রথমে এমাম যুক্ত করা হবে।
এদিকে সৌদি ওলামা বোর্ডও এ প্রস্তাবে রাজি হয়েছে এবং এর পর থেকে সৌদি আরবের বাদশাহকে এমাম সালমান বিন আব্দুল আজিজ হিসেবে নামকরণ করা হবে।
3286383

captcha