
বার্তা সংস্থা ইকনা : আসগারিয়া স্টুডেন্ট ইউনিয়ন ও ইমামিয়া স্টুডেন্ট ইউনিয়নের উদ্যোগ ও প্রচেষ্টায় আগামী ১৬ই মে পাকিস্তানে ‘আমেরিকা মুরদাবাদ’ দিবস পালিত হতে যাচ্ছে।
যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং তাদের দোসর সরকারদের বিরুদ্ধে নিন্দা ও ক্ষোভ প্রকাশ এবং বিশ্বের নির্যাতিত জনতা বিশেষকরে ইয়েমেনের জনগণের প্রতি সমর্থন জানাতে এ দিবস পালিত হবে।
স্টুডেন্ট ইউনিয়নের ঘোষণার ভিত্তিতে, সারা পাকিস্তান জুড়ে সেমিনার, কনফারেন্স ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এদিন।
বলাবাহুল্য, ইমামিয়া স্টুডেন্ট ইউনিয়ন প্রতিবছর ‘আমেরিকা মুরদাবাদ’ দিবস পালন করে থাকে।