IQNA

বাগদাদে ‘মালেক আশতার’ নামক কুরআনিক স্কুল উদ্বোধন

23:00 - May 12, 2015
সংবাদ: 3294193
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের রাজধানী বাগদাদের ‘হাই আল আমাল’ নামক অঞ্চলে ‘মালেক আশতার’ নামক কুরআনিক স্কুলের উদ্বোধন হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআনিক স্কুলের নব নির্মিত ভবনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উদ্বোধনী অনুষ্ঠানে ইরাকের সম্মানীয় ব্যক্তিত্বমণ্ডলী, পণ্ডিতগণ, বিশেষজ্ঞগণ সহ বিভিন্ন কুরআনিক প্রতিষ্ঠানে পরিচালকগণ উপস্থিত ছিলেন।
এ উদ্বোধনী অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠান নির্মাণ এবং ক্লাস গ্রহণের আলোকে তথ্যচিত্র প্রচার করা হয়েছে।
‘মালেক আশতার’ কুরআনিক স্কুলের প্রধান ‘রায়েদ আল মা’য়মুরি’ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা পেশ করেন এবং এ বক্তৃতার পর ইরাকের বিশিষ্ট ক্বারি ‘রাফেউল আমারী’ এবং ‘মেইসাম আত্তামার’ কুরআন তেলাওয়াত করেন।
3292105

captcha