IQNA

ইসলাম বিরোধী মন্তব্য করে নিষিদ্ধ হলেন ব্রিটিশ শিক্ষক

22:26 - May 15, 2015
সংবাদ: 3303999
আন্তর্জাতিক বিভাগ : ক্লাসে বারবার ইসলাম ও মুসলমানদের উপর আক্রমনের দায়ে সারাজীবনের জন্য শিক্ষকতা থেকে নিষিদ্ধ হয়েছে ব্রিটিশ এক শিক্ষক।


বার্তা সংস্থা ইকনা : ধর্মযাজক রবার্ট ওয়েস্ট শিক্ষকতার জন্য প্রয়োজনীয় যোগ্যতার অধিকারী নয় –এ কথা উল্লেখ করে তাকে নিষিদ্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি।

এছাড়া বলা হয়েছে যে, রবার্টের আচরণ হচ্ছে অদক্ষের ন্যায় এবং তার এ আচরণে জনমনে শিক্ষকতার পেশার বিষয়ে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে। এরই ভিত্তিতে তাকে শিক্ষকতার পেশায় অযোগ্য ঘোষণা করা হয়েছে।

ক্লাসে বারবার ইসলাম ও মুসলমানদের উপর আক্রমনের দায়ে সারাজীবনের জন্য শিক্ষকতা থেকে নিষিদ্ধ হয়েছেন তিনি।

বরখাস্ত হওয়ার পর স্কুলের প্রধান শিক্ষককে লেখা চিঠিতে তিনি পূনরায় মুসলমান ও পবিত্র কুরআনের প্রতি অবমাননা করেছেন।

রবার্ট ওয়েস্ট এমন একজন ধর্মযাজক, ব্রিটেনের কোন গীর্জার সাথে তার সম্পর্ক নেই। ২০০০ সালে হোলবীচ শহরে তার নিজ বাড়ীতে তিনি একটি গীর্জা নির্মাণ করেন এবং সেখানে তিনি তার নিজস্ব চিন্তাধারার বর্ণনা করেন।# 3300724

সূত্র : On Islam

captcha