IQNA

পাকিস্তানে ‘আমেরিকা মুরদাবাদ’ দিবস পালিত

19:15 - May 17, 2015
সংবাদ: 3304617
আন্তর্জাতিক বিভাগ : পাকিস্তানের ছাত্ররা গত ১৫ই মে ‘আমেরিকা মুরদাবাদ’ দিবসে জুমআর নামাযের পর অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে ‘আমেরিকা ধ্বংস হোক, ইসরাইল নিপাত যাক’ ইত্যাদি শ্লোগান প্রদান করেছে।


বার্তা সংস্থা ইকনা : বিক্ষুব্ধ ছাত্ররা পাকিস্তানের সিন্ধু ও পাঞ্জাব প্রদেশে জুমআর নামায আদায়ের পর অনুষ্ঠিত বিক্ষোভে ‘আমেরিকা ধ্বংস হোক, ইসরাইল নিপাত যাক’ ইত্যাদি শ্লোগান প্রদান করেছে।

এ দিনটি আইএসও’র (ইমামিয়া স্টুডেন্ট অর্গানাইজেশন) সক্রিয় সদস্য মুহাম্মাদ আলী নাকাভি’র স্মরণে ইমাম খোমেনি (রহ.) এর নির্দেশে প্রতি বছর পালিত হয়। চলতি বছরও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে এ দিবস পালিত হয়েছে।

এ প্রতিবেদনের ভিত্তিতে আসগারিয়া ও জাফারিয়া ছাত্র সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও সম্মেলনগুলোতে বক্তারা ইয়েমেনের উপর সৌদি আরবের বিমান হামলার নিন্দা জানিয়ে হামলা বন্ধের দাবী জানিয়েছে। পাশাপাশি সৌদি আরবের শীর্ষস্থানীয় আলেম শাইখ নেমের বাকের আন-নেমেরে’র অনতি বিলম্বে মুক্তির দাবী জানিয়েছে তারা।

উল্লেখ্য, পাকিস্তানের আলেমসমাজ তাকফিরি গ্রুপগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে।# 3304153

captcha