
বাতা সংস্থা ইকনা: শিশুর মা নুর নাহার এ সম্পর্কে বলেন: এ ধরণের ঘটনা অন্য শিশুদের ক্ষেত্রেও হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এজন্য আমি অতি চিন্তিত। যদি এ ব্যক্তিকে গ্রেফতার না করা হয় তাহলে সে এ ধরণের জঘন্য কাজ আবারও করবে। স্কুল থেকে ছেলেকে নিয়ে আসার জন্য ২৬ বছরের নুর নাহার বাড়ি থেকে বের হয়ে স্কুলের উদ্দেশ্য রওয়ানা হওয়ার সময় এ ঘটনা ঘটে। তিনি বলেন: হটাৎ আমি বন্দুকের গুলির শব্দ শুনতে পায়। তারপর দেখি যে আমার মেয়ের শরীর থেকে অঝোরে রক্তপাত হচ্ছে। রক্তে মেয়ের মুখমণ্ডল ছেয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই মেয়ে অজ্ঞান হয়ে যায়। তিনি আরও বলেন: আমি মনে করেছিলাম যে আমার মেয়েকে হারালাম। আমি দেখেছিলাম যে আমার মেয়ের মাথাই গুলি প্রবেশ করেছে। আমি চিৎকার করে ক্রন্দন করছিলাম এবং ছোটাছুটি করছিলাম। কিন্তু ঐখানে কেউ ছিল না। কিছুক্ষণ পর মেয়েকে হাসপাতালে নিয়ে যেয়ে চিকিৎসা করা হল। মিয়ানমারের এ মুসলিম পরিবার ৬ বছর পূর্বে সেদেশ সহিংসতার ফলে ইংল্যান্ডে হিজরত করে। তরা দীর্ঘ দিন ইংল্যান্ডে শান্তি পূর্ণ ভাবে জীবনযাপন করছিল। কিন্তু এ ঘটনার ফলে এখন তারা বাড়ীর বাহিরে আসতে ভয় পাচ্ছে। বর্তমানে ব্রিটেন ৩ লাখ মুসলিম অধিবাসী রয়েছে। সেদেশে মুসলমানদের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি হচ্ছে। আর এর ভয়ে ইসলাম বিদ্বেষীরা প্রতিনিয়ত মুসলমানদেরকে শারীরিক ও মৌখিক আক্রমণ করছে।
3304391