IQNA

বিশ্বাস হারানোর পথে সুইডেনে ইসলাম বিদ্বেষী ‘পিকডা’

17:44 - May 20, 2015
সংবাদ: 3306015
আন্তর্জাতিক বিভাগ: ইসলাম বিদ্বেষী দল পিকডা সুইডেনে বেশ কয়েক বার ইসলাম বিরোধী বিক্ষোভের জন্য জনগণকে আহ্বান জানালে সেদেশের জনগণ তাদের ডাকে কোন সারা দেয় নি।

বিশ্বাস হারানোর পথে সুইডেনে ইসলাম বিদ্বেষী ‘পিকডা’
আন্তর্জাতিক বিভাগ: ইসলাম বিদ্বেষী দল পিকডা সুইডেনে বেশ কয়েক বার ইসলাম বিরোধী বিক্ষোভের জন্য জনগণকে আহ্বান জানালে সেদেশের জনগণ তাদের ডাকে কোন সারা দেয় নি।
বার্তা সংস্থা ইকনা: ইসলাম বিদ্বেষী দল পিকডা (পাশ্চাত্যে ইসলামী করণের বিরুদ্ধে ইউরোপিয়ান দেশভক্ত) সুইডেনের উত্তরাঞ্চলীয় ‘উপসালা’ শহরে জনগণদের ইসলাম বিরোধী বিক্ষোভে অংশগ্রহণ করার জন্য আহবান জানালে তারা এ আহ্বানে কোন সারা দেয় নি। অথচ এ শহরে অনেক মুসলমান ও অভিবাসীর বসবাস।
এছাড়াও চলতি বছরের জানুয়ারি মাসে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মালমা শহরে ইসলাম বিরোধী বিক্ষোভে সংগঠিত করেছে পিকডা। জনগণের সমর্থনের অভাবে এ বিক্ষোভ সফল হয়নি। এবং এ অঞ্চলের অধিবাসীরা এর প্রতিবাদ করেছে।
বলাবাহুল্য, এ দলের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য ২০১৫ সালের মার্চ মাসে এক মিছিলের আয়োজন করে। মাত্র ৪ জন সদস্যের অংশগ্রহণের মাধ্যমে এ মিছিল সংগঠিত হয়েছে।
3305714

captcha