
বার্তা সংস্থা ইকনা : লেবাননের শিয়াদের সুপ্রিম পার্লামেন্টের ডেপ্যুটি প্রধান আয়াতুল্লাহ আব্দুল আমির কেবলান, গতকাল (১৯শে মে) ফিলিস্তিনের গ্রান্ড মুফতি শাইখ মুহাম্মাদ হুসাইন এবং বৈরুতে ফিলিস্তিনী রাষ্ট্রদূত আশরাফ দাবুরের সাথে সাক্ষাতকালে বলেন : মুসলিম ও আরব দেশসমূহের উপর চরম এক আঘাত হানার প্রহর গুনছে জায়নবাদী ইসরাইল। মুসলিম উম্মাহর সারিতে বিভেদ সৃষ্টির লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রেখেছে তারা।
তিনি ফিলিস্তিনের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতি গুরুত্বারোপ করে বলেন, ইসলামি নিদর্শনসমূহ ও দখলকৃত ভূখণ্ড মুক্তকরণ মুসলিম সমাজের প্রধান টার্গেট হওয়া উচিত।
ফিলিস্তিনী জাতির প্রতি সমর্থন ব্যক্ত করার প্রতি আহবান জানিয়ে তিনি বলেন : জায়নবাদী ইসরাইলের পদক্ষেপের বিরুদ্ধে মোকাবিলা করা সকল মুসলমানের কর্তব্য।# 3305713
সূত্র : লেবানন ফাইলজ