
বার্তা সংস্থা ইকনা: আলজেরিয়ায় উচ্চ শিক্ষা মন্ত্রণালয় ১৬ই মে সেদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সমূহে এক নির্দেশনার মাধ্যমে ইসলামী হিজাবের ওপর নতুন আইন জারি করেছে।
এ আইন জারির মাধ্যমে সেদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের থ্রি কোয়াটার প্যান্ট এবং ছাত্রীদের ছোট স্কার্ফের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ নতুন নির্দেশিকা প্রতিটি বিশ্ববিদ্যালয়ের গেটে লাগানো হয়েছে।
আলজেরিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান আত-তাহের হাজার এবং মুক্ত ছাত্র ইউনিয়নের সভাপতি সামির আনসার এ নতুন এ আইনকে গ্রহণ করেছেন এবং এখন থেকে এ আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কেউ এধরণের পোশাক পরতে পারবে না।
3304305