IQNA

হারামাইন শারিফাইন রক্ষার বাহানায় পাকিস্তানে উগ্রবাদীদের মিছিল

20:53 - May 21, 2015
সংবাদ: 3306211
আন্তর্জাতিক বিভাগ : হারামাইন শারিফাইন রক্ষার বাহানায় আগামী ২৪শে মে বিক্ষোভ মিছিল করবে পাকিস্তানের কোয়েটা শহরের উগ্রবাদীরা।


বার্তা সংস্থা ইকনা : হারামাইন শারিফাইন কোনরূপ হুমকির সম্মুখীন না হওয়া সত্ত্বেও পাকিস্তানের উগ্রবাদী একটি দল, ‘হারামাইন শারিফাইন রক্ষা’র বাহানায় সাম্প্রদায়িক ফেতনার আগুন প্রজ্বলিত করার অপচেষ্টায়রত।

পাকিস্তানের কোয়েটা শহরের উগ্রবাদীরা এ মিছিলে অংশগ্রহণের আহবান জানিয়েছে।

বিশ্লেষকদের মতে বিশ্বাসঘাতকতাপূর্ণ এ ধরনের পদক্ষেপের মাধ্যমে জনগণের মনে স্থান তৈরী করার প্রয়াস চালাচ্ছে উগ্রবাদীরা।

অথচ ইয়েমেনের অসহায় জনগণের কথা একটি বারের জন্য মুখে আনে না তারা। কিন্তু এ দেশের উগ্রবাদীরা সৌদি আরবের আর্থিক সহযোগিতায় ‘হারামাইন শারিফাইন রক্ষা’র বাহানায় ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আগ্রাসনে পাকিস্তানকে অন্তর্ভূক্ত করার অপচেষ্টা অব্যাহত রেখেছে।#3305784

captcha