IQNA

ভ্যাটিকানের মুখপাত্র ;

আইএসআইএলের হুমকির বিষয়ে চিন্তিত নয় পোপ

3:59 - May 22, 2015
সংবাদ: 3306234
আন্তর্জাতিক বিভাগ : ভ্যাটিকানের উপর আইএসআইএলের সম্ভাব্য হামলার কথা উল্লেখ করে ভ্যাটিকানের মুখপাত্র বলেছেন, পোপ এ বিষয়ে চিন্তিত নন।


বার্তা সংস্থা ইকনা : আইএসআইএল সন্ত্রাসীদের পক্ষ থেকে ভ্যাটিকানের উপর সম্ভাব্য হামলার বিষয়ে ফ্রেডরিকো লুম্বারদি বলেছেন, ‘আমাদের হাতে যে সামান্য তথ্য রয়েছে তার ভিত্তিতে ২০১০ সালে হামলার ক্ষীণ একটা সম্ভাবনা ছিল, কিন্তু বর্তমানে এ বিষয়ে কোন উদ্বেগ নেই।

ভ্যাটিকানের প্রধানমন্ত্রী কার্ডিনাল পারলিন এ সম্পর্কে জানিয়েছেন : ‘আমরা সকলেই হুমকির মুখে এবং এ বিষয়ে আমরা সন্ত্রস্ত। কিন্তু এ বিষয়ে পোপ উদ্বিগ্ন নয়, তার সাক্ষাতের সময় এ বিষয়টি আরো স্পষ্ট হয়’।

তিনি বলেন : এ হামলার শিকার নিরাপরাধ জনগণ হতে পারে এমন ধারণা থাকলেও ভ্যাটিকানে এ সম্পর্কে উল্লেখ করার মত কোন উদ্বেগ নেই।

তিনি বলেন : নিরাপত্তা বিভাগ এ বিষয়টি নিশ্চিন্ত করেছে যে, নিরাপত্তা বিষয়ক সকল বিভাগই এলার্ট রয়েছে এবং কোন ধরনের হুমকি অনুভূত হয়নি।#3305718

captcha