
বার্তা সংস্থা ইকনা: শুক্রবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শিয়া অধ্যুষিত কাতিফ শহরের আল কাদেহ্ নামক অঞ্চলে ইমাম আলী (আ.) মসজিদে আত্মঘাতী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আর এ অঞ্চলের মুসলমানেরা কাতিফ শহরে ব্যাপক বিক্ষোভের মাধ্যমে এ সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছে।
গতকাল শিয়া মসজিদে সন্ত্রাসীদের আত্মঘাতী হামলার ফলে ২১ জন শহিদ এবং অপর ১২৩ জন আহত হয়েছে।
সৌদি আরবের অধিকাংশ শিয়া মুসলমানেরা সেদেশের পূর্বাঞ্চলীয় কাতিফ শহরে বসবাস করে এবং এ শহরে প্রচুর পরিমাণ খনিজ তেল রয়েছে।
উল্লেখ্য, ইমাম আলী (আ.) মসজিদে আত্মঘাতী হামলার দায়ভার তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল স্বীকার করেছে।
3306501