
বার্তা সংস্থা ইকনা: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের মুখপাত্র ঘোষণা করেছেন: কাতিফে ইমাম আলী (আ.) শিয়া মসজিদে আত্মঘাতী হামলা চালিয়েছে ‘সালেহ বিন আব্দুর রহমান সালেহ আল কাশয়িমী’ নামের এক সৌদি নাগরিক।
প্রতিবেদন অনুযায়ী, আল কাশয়িমী সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সাথে সম্পৃক্ত এক সন্ত্রাসী গোষ্ঠীর সাথে জড়িত ছিল আল কাশয়িমী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের মুখপাত্র গুরুত্বারোপ করে বলেন: সৌদি আরবের এ সন্ত্রাসী নিজের বিস্ফোরক বেল্টের সাথে “R D X” নামক এক শক্তিশালী বিস্ফোরক দ্রাবক সমন্বয়ক বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এ সন্ত্রাসী যে দলে সাথে যুক্ত ছিল কিছুদিন পূর্বে এ সন্ত্রাসী দল রিয়াদের এক পুলিশকে হত্যা করেছে।
গত শুক্রবার সৌদি আরবের এ সন্ত্রাসী শিয়া অধ্যুষিত কাতিফ শহরের আল কাদেহ্ অঞ্চলে ইমাম আলী (আ.) মসজিদে আত্মঘাতী হামলা চালায়। এ হামলার ফলে ২০ জন শহিদ এবং কমপক্ষে ১০০ জন আহত হয়েছে।
3306910