
বার্তা সংস্থা ইকনা : ইয়েমেন সীমান্তে ইসরাইলের সেনা মোতায়েনের বিনিময়ে সৌদি আরবকে এই প্রযুক্তি দেয়ার প্রস্তাব দিয়েছে তেল আবিব। আরবি ভাষার পত্রিকা দৈনিক রাই আল-ইউয়ুম এ খবর দিয়েছে। তবে সৌদি আরব ইসরাইলের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে পত্রিকাটি।
ইয়েমেনে যখন সৌদি আগ্রাসন চলছে তখন এ খবর বের হলো। গত ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনে সামরিক আগ্রাসন শুরু করেছে।
পত্রিকাটির গতকালের (শনিবার) খবর অনুযায়ী, গত সপ্তাহে জর্দানের রাজধানী আম্মানের মার্কিন দূতাবাসে সৌদি ও ইসরাইলি কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের সময় তেল আবিব এ প্রস্তাব দেয়। ওই বৈঠকে আরো কয়েকটি আরব দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন এবং তারা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ইস্যুতে ইসরাইলের সঙ্গে সহযোগিতার জন্য নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। এ নিয়ে গত ১৯ মে ইসরাইলের একটি রেডিও চ্যানেলের আরবি ভাষার ওয়েবসাইটে খবর প্রকাশ হয়। তবে জর্দান সরকারের মুখপাত্র এ বৈঠকের কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এ ধরনের কোনো বৈঠক অনুষ্ঠানের কথা তাদের জানা নেই।#3306915
সূত্র : আইআরআইবি, World Bulletin