
বার্তা সংস্থা ইকনা: গতকাল (২৪শে মে) ভ্যাটিকানের ‘সেন্ট পিটার্স’ চত্বরে এঞ্জেলেসের প্রার্থনা অনুষ্ঠানে ক্যাথলিক খ্রিস্টান নেতা পোপ ফ্রান্সিস জনগণের উদ্দেশ্য বলেন: যে সকল উদ্বাস্তু রোহিঙ্গা মুসলমান বর্তমান বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে বুকে অসহায়ের মত ভসতে তাদের জন্য আমি সহানুভূতি প্রকাশ করছি।
পোপ বলেন: জাতিগত বৈষম্যের ফলে মিয়ানমার থেকে জীবনের ভয়ে রোহিঙ্গা মুসলমানদের পালিয়ে যাচ্ছে। এ সকল মুসলিম শরণার্থীদের সহায়তার জন্য যেসকল সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট উদ্বাস্তু রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার আহ্বান জানাচ্ছি।