IQNA

20:50 - June 30, 2021
সংবাদ: 3470224

মরক্কোয় মসজিদের অবমাননা

তেহরান (ইকনা): মরক্কোর টাজনিয়াত শহরের একটি মসজিদের অবমাননা করেছে কয়েক জন অজ্ঞাত ব্যক্তি।

মরক্কোয় মসজিদের অবমাননা

২৯ জুন মঙ্গলবার সন্ধ্যায় বেশ কয়েক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি দক্ষিণ মরক্কোর টাজনিয়াত শহরের আল-সুন্নাহ মসজিদে হামলা চালিয়ে এই পবিত্র স্থানের অবমাননা করেছে।

গতরাতে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা মসজিদের দরজার সামনে অবমাননাকর দৃশ্য পরিলক্ষিত করে এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি তদন্তের জন্য নিরাপত্তা বাহিনীকে আহ্বান জানান।

মরক্কোর বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, আল-সুন্নাহ মসজিদটি টাজনিয়াত শহরের বৃহত্তম মসজিদ। প্রতি সপ্তাহে কয়েক হাজার মুসল্লি এই মসজিদে নামাজ আদায় করেন। এই মসজিদের কর্তৃপক্ষ এই অবমাননাকর কর্মের তীব্র নিন্দা জানিয়েছেন। এছাড়াও এর সাথে যারা জড়িত আছে তাদের দ্রুত সনাক্ত করে গ্রেপ্তার এবং বিচার ব্যবস্থায় হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন।

মসজিদ কর্মকর্তারা এ জাতীয় অপমানজনক আচরণ রোধ করতে এবং মসজিদের পবিত্রতা রক্ষা করতে মসজিদ এবং এর আশেপাশের তদারকি করতে সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য টাজনিয়া শহরের মরোক্কান অফমেন্টস অ্যান্ড ইসলামিক অ্যাফেয়ার্সের আঞ্চলিক প্রতিনিধির নিকট আহ্বান জানিয়েছেন। iqna

captcha