IQNA

20:11 - July 18, 2021
সংবাদ: 3470342

জায়নবাদী সেনাদের সহযোগিতায় আল-আকসা মসজিদে ইহুদিদের প্রবেশ

তেহরান (ইকনা): মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসার অবমাননা করেছে দখলদার ইহুদিবাদীরা। আজ (রোববার) চারশ'র বেশি দখলদার উপশহরবাসী ইসরাইলি সেনাদের সহযোগিতায় মসজিদুল আকসায় প্রবেশ করেছে।

জায়নবাদী সেনাদের সহযোগিতায় আল-আকসা মসজিদে ইহুদিদের প্রবেশ

এ সময় উত্তেজনা দেখা দিলে ইসরাইলি বাহিনী এক ফিলিস্তিনিকে ব্যাপক মারধর করে এবং আটক করে।

এদিকে, ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো মসজিদুল আকসায় হামলার পরিণতির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে। একইসঙ্গে হামলা ঠেকাতে ফিলিস্তিনিদেরকে প্রস্তুত থাকতে বলেছে।

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে পশ্চিম তীর ও দখলদার ইসরাইলের ভেতরে বসবাসকারী সব ফিলিস্তিনিকে আগামীকাল সোমবার আরাফা দিবস পর্যন্ত মসজিদুল আকসার দিকে যাত্রা অব্যাহত রাখতে বলা হয়েছে।

একইসঙ্গে হামাস গাজার প্রতিরোধ সংগ্রামীদেরকে তাদের আঙুল অস্ত্রের ট্রিগারে রাখতে বলেছে যাতে দখলদার ইসরাইল বুঝতে পারে মসজিদুল আকসা রক্ষায় ফিলিস্তিনিরা সদাপ্রস্তুত রয়েছে এবং এ ব্যাপারে কোনো ধরণের ছাড় দেওয়া হবে না।

ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ধৈর্যের পরীক্ষা না নিতেও দখলদার ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। ইসরাইলের চরমপন্থী কয়েকটি গোষ্ঠী আজ রোববার মসজিদুল আকসায় ঢুকতে ইহুদি উপশহরবাসীদের প্রতি আহ্বান জানিয়েছিল।

এছাড়া বায়তুল মুকাদ্দাসের পুরোনো দেওয়ালের চারপাশে মিছিল করতেও ইহুদিবাদীদের প্রতি আহ্বান জানিয়েছে একটি উগ্র দখলদার সংগঠন।iqna

captcha