IQNA

21:36 - August 11, 2021
সংবাদ: 3470486

সন্ত্রাসীদের গুলিতে কারবালার মেয়র নিহত

তেহরান (ইকনা): ইরাকের পবিত্র নগরী কারবালার মেয়র উবাইর আল-খাফাজীকে লক্ষ্য করে সন্ত্রাসীরা তিন রাউন্ড গুলি করে। এরফলে তিনি নিহত হন।

সন্ত্রাসীদের গুলিতে কারবালার মেয়র নিহত

কারবালার মেয়র উবাইর আল-খাফাজি মঙ্গলবার উক্ত প্রদেশের মোয়াল্লেমজি এলাকায় বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম মোকাবেলার জন্য পর্যবেক্ষণে নামেন।

মেয়রের বুকে তিনটি গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর অবস্থায় তাকে কারবালার ইমাম হুসাইন (আ.) হাসপাতালে নিয়ে যেয়ে চিকিৎসা করা হয়।

আশংকাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারদের প্রচেষ্টা ফলপ্রসূ হয়নি। ফলে তিনি গতকাল বিকালে মারা যান। iqna

 

 

captcha