IQNA

18:17 - August 25, 2021
সংবাদ: 3470563

আফগানিস্তান থেকে রাশিয়ান নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছে

তেহরান (ইকনা): আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে সহিংস গোলযোগ এবং রাজধানীতে ছড়িয়ে পড়া উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দেশটি থেকে রাশিয়া তাদের নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে। এজন্য মস্কো চারটি সামরিক পরিবহন বিমান পাঠিয়েছে কাবুলে।

আফগানিস্তান থেকে রাশিয়ান নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছে
এসব বিমানে রুশ নাগরিকের পাশাপাশি বেলারুশ, কিরগিজিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং ইউক্রেনের নাগরিকদের সরিয়ে নেয়া হবে। ইরানের প্রেস টিভি বলছে, রাশিয়ার চারটি বিমানে পাঁচশোর বেশি লোককে পরিবহন করা হবে। পার্সটুডে
 
গত ১৫ আগস্ট তালেবান গেরিলা গোষ্ঠী আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং এর মধ্যদিয়ে পুরো দেশের ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। এরপর এই প্রথম রাশিয়া প্রকাশ্যে তার নাগরিকদের সরিয়ে নেয়ার কথা ঘোষণা করল।
 
তালেবানের হাতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর রাশিয়া অনেকটা সতর্কতামূলক অবস্থান গ্রহণ করেছে। মস্কো আগে থেকেই তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। তবে মার্কিন আগ্রাসনের ২০ বছর পরে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ায় রাশিয়াসহ আঞ্চলিক অনেক দেশ আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এসব দেশ তালেবানকে সহযোগিতার কথাও বলছে। iqna
captcha