IQNA

11:47 - October 05, 2021
সংবাদ: 3470772

দায়েশের আস্তানা ধ্বংস করলো তালেবান

তেহরান (ইকনা): আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের প্রবেশপথে বিস্ফোরণে দুজন নিহত হওয়ার পর দায়েশ তথা আইএসের একটি সেল ধ্বংস করেছে তালেবান সরকার। 

দায়েশের আস্তানা ধ্বংস করলো তালেবান
রোববার রাতে কাবুলের উত্তর অংশে জঙ্গিদের ওই সেলটি ধ্বংস করা হয় বলে সোমবার এক টুইটে জানিয়েছেন তালেবান মুখপাত্র।
 
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, রোববার কাবুলের উত্তরাঞ্চলীয় এলাকায় আইএসের বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে তালেবানের একটি বিশেষ ইউনিট। অভিযানে জঙ্গিদের ঘাঁটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে থাকা সব জঙ্গিকে হত্যা করা হয়েছে।
 
ইসলামিক স্টেটের স্থানীয় শাখা আইএসআইএস-খোরসান ইতোমধ্যে তালেবানের বিভিন্ন লক্ষ্যে হামলা চালানোর দায় স্বীকার করেছে। কাবুলের ঈদগাহ মসজিদের প্রবেশপথের কাছে এ রোববার বিস্ফোরণ ঘটেছে। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের মায়ের জন্য আয়োজিত স্মরণসভায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
 
উল্লেখ্য যে, কাবুলের ঈদগাহ মসজিদের কাছে রবিবারের বিস্ফোরণের সঙ্গে দায়েশ গোষ্ঠী সরাসরি সম্পৃক্ত আছে কি না, সে বিষয়ে তালেবান মুখপাত্র স্পষ্ট করে কিছু বলেনি। এই হামলাটি আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর কাবুলে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা। iqna
 
 
 
captcha