তেহরান (ইকনা): মিয়ানমারে সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, মিয়ানমারে আরও ভয়াবহ পরিস্থিতি এড়াতে অবিলম্বে লড়াই বন্ধ এবং জান্তা বাহিনীকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
