IQNA

0:01 - November 13, 2021
সংবাদ: 3470965

আফগানিস্তানের মসজিদে বোমা বিস্ফোরণে হতাহত ২০

তেহরান (ইকনা): আফগানিস্তানের নানগারহার প্রদেশে শুক্রবার জুমার নামাজের সময় একটি মসজিদে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন আহত এবং ২ জন মুসল্লি নিহত হয়েছেন।

আফগানিস্তানের মসজিদে বোমা বিস্ফোরণে হতাহত ২০

প্রাদেশিক সরকারের মুখপাত্র মোহাম্মদ হানিফ ভিওএকে জানিয়েছেন মসজিদের ভেতরে বিস্ফোরকটি রাখা ছিল। এই বিস্ফোরণে মসজিদের পেশ ইমাম সহ মোট ১৮ জন আহত এবং ২ জন মুসল্লি নিহত হয়েছেন।
 
তবে প্রত্যক্ষদর্শীদের মতে হতাহতের সংখ্যা অনেক বেশি। স্পিন ঘর জেলার ঐ মসজিদে সুন্নি মুসলমানরা জুমার নামাজ আদায় করছিলেন।
 
প্রদেশটিতে এই বোমা হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি। এটি আফগানিস্তানের এমন একটি প্রদেশ যেখানে তাকফিরি সন্ত্রাস গোষ্ঠী ইসলামিক স্টেট-খোরাসান প্রদেশ নামে পরিচিত ইসলামিক স্টেটের আঞ্চলিক সহযোগী সংগঠনের সাথে যুক্ত জঙ্গিরা তালেবানবাহিনী এবং বেসামরিক লোকজনদের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই বন্দুক ও বোমা হামলা করছে। iqna
 
captcha