IQNA

8:14 - November 14, 2021
সংবাদ: 3470973

ইসলাম গ্রহণ করে পবিত্র মসজিদে নববিতে জেদ্দায় নিযুক্ত ব্রিটিশ কনসাল জেনারেল

তেহরান (ইকনা): সৌদি আরবের জেদ্দায় নিযুক্ত ব্রিটিশ কনসাল জেনারেল ইসলাম গ্রহণ করেছেন। মুসলিম হওয়ার পর নাম পরিবর্তন করে তিনি সাইফ আশার নাম রাখেন। নিজের ভেরিভাইড টুইটারের নামও পরিবর্তন করেন। 

ইসলাম গ্রহণ করে পবিত্র মসজিদে নববিতে জেদ্দায় নিযুক্ত ব্রিটিশ কনসাল জেনারেল
সৌদি আরবের মদিনায় পবিত্র মসজিদে নববি প্রাঙ্গণে তোলা ছবি সাইফ নিজের টুইটারে প্রকাশ করেন। এরপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এর আগেও তিনি কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন। 
 
টুইট বার্তায় তিনি লিখেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে, আমার প্রিয় শহর মদিনায় ফিরে এসেছি এবং মসজিদে নববিতে ফজর নামাজ আদায় করতে পেরেছি।’
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রিটিশ কনসাল জেনারেলের ছবি প্রকাশের পর সবাই তাঁকে অভিনন্দন জানান এবং তাঁর প্রশংসা করতে থাকেন। মুসলিমরা তাঁর কল্যাণ চেয়ে দোয়া করেন।
captcha