IQNA

20:32 - November 29, 2021
সংবাদ: 3471054

নতুন করে করোনার প্রাদুর্ভাবের কারণে আমিরাতের ঐক্য সম্মেলন স্থগিত

তেহরান (ইকনা): আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইসলামী ঐক্য সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নতুন করে নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে উক্ত সম্মেলন স্থগিত করা হয়েছে।

নতুন করে করোনার প্রাদুর্ভাবের কারণে আমিরাতের ঐক্য সম্মেলন স্থগিত
এই সম্মেলনের চেয়ারম্যান আলি রশিদ আল-নুয়াইমি বলেছেন, ইসলামী ঐক্য সম্মেলন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ এই সম্মেলনে বিদেশী অতিথিদের অংশগ্রহণ করার কথা ছিল। আর যদি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কোয়ারেন্টাইন করা হয়, তাহলে তারা দেশে ফিরতে পারবে না।
 
তিনি বলেন: এই অনুষ্ঠানের আয়োজক সংযুক্ত আরব আমিরাত এবং এখানে এখনও পর্যন্ত নতুন ধরণের করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগীর সন্ধান পাওয়া যায়নি। অবশ্য কিছু দেশ সতর্কতামূলক ভাবে কোয়ারান্টাইন ব্যবস্থা করতে পারে। আর যদি তাই হয় তাহলে অতিথিদের নিজ দেশে ফিরে যেতে অনেক কষ্টসাধ্য হবে।
 
"ইসলামিক ঐক্য: ধারণা, সুযোগ, চ্যালেঞ্জ" শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ১২ থেকে ১৪ই ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 
https://iqna.ir/fa/news/4017178

 

captcha