IQNA

21:35 - December 08, 2021
সংবাদ: 3471105

মেইন রাজ্যে প্রথম মুসলিম মেয়র 

তেহরান (ইকনা): যুক্তরাষ্ট্রের মেইন সিটি কাউন্সিলের একজন মুসলিম নাগরিক উক্ত শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। 

মেইন রাজ্যে প্রথম মুসলিম মেয়র 
মেইনের দক্ষিণ পোর্টল্যান্ড সিটি কাউন্সিলের নির্বাচনে প্রথম মুসলিম নারী ডেকা দালাক মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন।
 
তিনি সোমবার এই রাজ্যের চতুর্থ বৃহত্তম শহরের মেয়র হয়েছেন। শহরের ভোটাররা ডেকা দালাককে ২০১৮ সালে কাউন্সিলে নির্বাচিত করেছিল এবং এই বছর একটি সাত সদস্যের কাউন্সিল তাকে মেয়র পদে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।
 
দালাক সোমালিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছেন এবং তিনি সমাজ সেবামূলক কাজের সাথে জড়িত রয়েছেন। এখন থেকে তিনি শহরের পঞ্চম জেলার প্রতিনিধিত্ব করবেন।
 
মুসলিম নাগরিক অধিকার গোষ্ঠী কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) এর মুখপাত্র ইব্রাহিম হুপার বলেছেন, তিনি আশা করেন যে দালাক আমেরিকান মুসলমানদের একটি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে সাহায্য করবে, কারণ তারা একটি উন্নত সমাজ গঠনে ক্রমবর্ধমান ভূমিকা পালন করেন। iqna
 
 
 

 

captcha