IQNA

20:22 - December 19, 2021
সংবাদ: 3471160
হযরত ঈসা (আ.)এর জন্মবার্ষিকীর প্রাক্কালে;

জ্বলে উঠলো কিরগিজস্তানে ক্রিসমাস ট্রি + ভিডিও

তেহরান (ইকনা): হযরত ঈসা (আ.)এর জন্মবার্ষিকীর প্রাক্কালে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ক্রিসমাস ট্রি জ্বালানোর একটি ভিডিও অনলাইনে প্রকাশ করা হয়েছে।

জ্বলে উঠলো কিরগিজস্তানে ক্রিসমাস ট্রি + ভিডিও

এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে লাইট দিয়ে সজ্জিত এই গাছটির লাই জ্বালানো হয়েছে। বিশকেক পৌরসভা ক্রিসমাস ট্রি এবং আলাতো স্কোয়ার (যেখানে গাছটি প্রদর্শিত হয়েছে) সাজাতে ৫.৭ মিলিয়ন সোম (কিরগিজ মুদ্রা) ব্যয় করেছে বলে জানা গেছে।
 
ক্রিসমাস ট্রি সাধারণত পাইন ও ফার গাছের মতো সবুজ গাছ দিয়ে বানানো হয় এবং এই গাছটি বিভিন্ন ভাবে সাজানো হয়। গাছের শীর্ষে একটি তারা রাখা হয়, যা হযরত ঈসা (আ.)এর জন্মের পরে আকাশে আবির্ভূত একটি তারার নির্দেশ বহন করে। 
 
তারকাটি খ্রিস্টানদের তাদের নির্দেশনার আলো হিসাবে যীশুকে অনুসরণ করার কথাও মনে করিয়ে দেয় এবং এটি সমস্ত মানবতার জন্য একটি গৌরবময় আশা।  iqna

 

captcha