সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইয়েমেনি সেনাবাহিনীর হামলায় অন্তত তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছে। হামলায় ২০টি ড্রোন ও ১০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
তেহরান (ইকনা): আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, আমিরাতের ভূখণ্ডে ব্যাপক হামলা চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী ও গণ কমিটি। আবুধাবিতে ইয়েমেনিদের হামলা এখনও অব্যাহত রয়েছে বলে টিভির খবরে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আবুধাবি শহরের প্রাণকেন্দ্রের শিল্পাঞ্চলে হামলা হয়েছে। কোনো কোনো স্থানে আগুন ধরে গেছে। সেখান থেকে ধোঁয়া উড়ছে।