IQNA

23:04 - January 22, 2022
সংবাদ: 3471321

দিয়ালায় দায়েশের হামলায় ১১ ইরাকি সেনার শাহাদাত

তেহরান (ইকনা): দিয়ালা প্রদেশে ইরাকি সেনা ঘাঁটিতে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অতর্কিত হামলায় একজন অফিসারসহ মোট ১১ জন সেনা শহীদ হয়েছেন।

দিয়ালায় দায়েশের হামলায় ১১ ইরাকি সেনার শাহাদাত

২২শে জানুয়ারি সকালে ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশের আল-আজিম এলাকায় দায়েশ তথা আইএসআইএলের সন্ত্রাসীরা একটি ইরাকি সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে ১১ ইরাকি সৈন্যকে হত্যা করে।

 

আল-ফুরাত নিউজের সাথে একটি সাক্ষাৎকারে, একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে: "দায়েশের উগ্র সদস্যরা শুক্রবার সকালে অপ্রত্যাশিতভাবে দিয়ালা প্রদেশের বিস্তীর্ণ অঞ্চলের পশ্চিম অংশে উম্মুল কারামি এবং আল-হিতাউইন গ্রামের মধ্যে একটি ইরাকি সেনা ঘাঁটিতে আক্রমণ করেছে।"

 

এই আকস্মিক হামলার ফলে ফার্স্ট লেফটেন্যান্ট পদমর্যাদার একজন অফিসারসহ মোট ১১ জন ইরাকি সেনা শহীদ হন। iqna

 

captcha