IQNA

20:24 - January 25, 2022
সংবাদ: 3471338

হযরত মাসুমা (সা. আ.) পবিত্র মাযার জিয়ারত করলেন জার্মান রাষ্ট্রদূত + ছবি

তেহরান (ইকনা): তেহরানে ফেডারেল রিপাবলিক অফ জার্মানির রাষ্ট্রদূত ইরানের পবিত্র নগরী কোমের ধর্মীয় শহর এবং সেমিনারী কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

হযরত মাসুমা (সা. আ.) পবিত্র মাযার জিয়ারত করলেন জার্মান রাষ্ট্রদূত + ছবি

তেহরানে ফেডারেল রিপাবলিক অফ জার্মানির রাষ্ট্রদূত হান্স ওউডো মোটজেল ২৫শে জানুয়ারি মঙ্গলবার পবিত্র নগরী কোমে এক দিনের সফরে হযরত মাসুমা (সা. আ.)-এর পবিত্র মাজার জিয়ারত করেন। এসময় তিনি হযরত মাসুমা  (সা. আ.)-এর  পবিত্র মাযারের অন্তর্গত যাদুঘরে সাংস্কৃতিক ও ঐতিহাসিক শিল্পসমূহ  পরিদর্শন করেন।
 
এছাড়াও তিনি দূতাবাসের সদস্যদের সাথে হযরত মাসুমা (সা. আ.)-এর  পবিত্র মাযারে দাফনরত মরহুম আলেমদের কবর জিয়ারত করেন। এসময় মাযার কর্তৃপক্ষ তাকে পবিত্র কুরআনের একখণ্ড বিরল পাণ্ডুলিপি উপহার করেন।
 
ধর্মীয় নগরী কোম সফরে জার্মান রাষ্ট্রদূত ঐতিহাসিক মাদ্রাসা ফাইজিয়া, আদিয়ান ও মাজাহেব বিশ্ববিদ্যালয়, আলুল বাইত (আ.) ইন্সটিটিউট, সোলহ ও আদিয়ান ইন্সটিটিউট এবং জামকারান মসজিদ পরিদর্শন করেছেন।  iqna
captcha