তেহরান (ইকনা): ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে উগ্র ডানপন্থি প্রতিদ্বন্দ্বী মেরিন লা পেনকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইমানুয়েল ম্যাকরন। এর মাধ্যমে গত দুই দশকের মধ্যে একমাত্র ফরাসি প্রেসিডেন্ট হিসেবে টানা দুই মেয়াদে ক্ষমতায় বসতে যাচ্ছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী মেরিন লা পেন পরাজয় মেনে নিয়েছেন।
অনানুষ্ঠানিক ফলাফলে ম্যাকরন পেয়েছেন ৫৮ শতাংশ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী লা পেন পেয়েছেন ৪২ শতাংশ ভোট। ২০১৭ সালে দ্বিতীয় দফা ভোটেও ম্যাকরনের কাছে পরাজিত হয়েছিলেন উগ্র ডানপন্থী অভিবাসন বিরোধী নেত্রী মেরিন লা পেন।