IQNA

17:02 - April 30, 2022
সংবাদ: 3471786

কাবুলের শিয়া মসজিদে বোমা হামলায় বহু হতাহত

তেহরান (ইকনা): আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৫০ মুসল্লি নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। 

কাবুলের শিয়া মসজিদে বোমা হামলায় বহু হতাহতদেশটির উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে দু’টি আলাদা বোমা বিস্ফোরণে বহু মানুষ হতাহত হওয়ার একদিন পর কাবুলে এ হামলা চালানা হলো।
 
কাবুলের খলিফা আগা গুলজান মসজিদে মুসল্লিরা যখন রমজানের শেষ শুক্রবারের জুমার নামাজ আদায় করতে সমবেত হন তখন এ পাশবিক হামলা চালানা হয়।
 
মসজিদ কমিটির প্রধান সাইয়্যেদ ফাজিল আগা জানিয়েছেন, একজন আত্মঘাতী হামলাকারী মসজিদে প্রবেশ করে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলে তারা মনে করছেন। তিনি বলেন, বিস্ফোরণে তার কয়েকজন আত্মীয় নিহত হয়েছেন।
 
হামলার পরপরই এক বিবৃতিতে তালেবান সরকারের মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এতে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তি দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

captcha