IQNA

19:27 - June 18, 2022
সংবাদ: 3472010

আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের মসজিদে বোমা বিস্ফোরণ 

তেহরান (ইকনা): কুন্দুজ প্রদেশের পুলিশের মুখপাত্র জানিয়েছেন, প্রদেশের ইমাম সাহেব শহরের আল্প বির্দি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের মসজিদে বোমা বিস্ফোরণ 
আফগানিস্তানের পুলিশ গতকাল (শুক্রবার) জানিয়েছে, সেদেশের উত্তরাঞ্চলের কুন্দুজ প্রদেশের একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ১জন নিহত এবং ৭জন আহত হয়েছে।
 
কুন্দুজ প্রাদেশিক পুলিশের মুখপাত্র ওবায়দুল্লাহ আবিদ বলেন, কুন্দুজ প্রদেশের ইমাম সাহেব জেলার একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
 
সর্বশেষ খবর পর্যন্ত কোনো ব্যক্তি বা সংস্থা বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
 
গত দুই মাসে আফগানিস্তানের বিভিন্ন জায়গায় ঘন ঘন হামলা হয়েছে। এতে বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়েছে। চরমপন্থি গোষ্ঠী আইএস স্কুল, মসজিদ ও বাস লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।
captcha