IQNA

কক্সবাজারে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

0:01 - October 19, 2022
সংবাদ: 3472674
কক্সবাজারে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা
তেহরান (ইকনা): কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন মৌলভী মোহাম্মদ ইউনূছ ও মোহাম্মদ আনোয়ার।
শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বালুখালীর ক্যাম্প ১৮ ও ১৯ নম্বরে মাঝামাঝি একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইউনূছ ক্যাম্পের ১৩-এর এফ/২ ব্লকের সাব মাঝি ও একই ক্যাম্পের হেড মাঝি আনোয়ার।
 
৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, সন্ধ্যা পৌনে সাতটার দিকে ক্যাম্প-১৮-১৯ এর মাঝামাঝি স্থানের একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন হেড মাঝি আনোয়ার ও সাব মাঝি ইউনূছ। এ সময় তাদের ওপর হামলা করে দুর্বৃত্তরা। তাদের ছুরিকাঘাত ও এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। এতে ঘটনাস্থলে মারা যান ইউনূছ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান হেড মাঝি আনোয়ার।
 
তিনি বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
 
এদিকে কক্সবাজারের পুলিশ প্রধান মাহফুজ ইসলাম বলেছেন: "বর্তমানে, শিবিরগুলিতে তীব্র সহিংসতা চলছে এবং গত তিন মাসে অন্তত ১৪ জন রোহিঙ্গা নিহত হয়েছে।" 4092542
captcha