
ফিকাহ শাস্ত্রের পরিভাষায় যাকাত অর্থ বঞ্চিত ও অভাবগ্রস্তদের নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা। কুরআনে জাকাতের একটি আক্ষরিক অর্থও রয়েছে। এ ব্যাপারে আল্লাহ বলেছেন: আমরা হজরত ইয়াহিয়াকে রহমত ও পবিত্রতা দিয়েছিলাম এবং তিনি ছিলেন একজন ধার্মিক ব্যক্তি।
«و حَناناً من لدُنّا و زكاةً و كان تَقیّاً»
এবং আমাদের নিকট হতে অনুগ্রহ (সহানুভূতিশীল হৃদয়) ও (আত্মিক) পবিত্রতাও (দান করেছিলাম) এবং সে ছিল সাবধানী (আত্মসংযমী) ।
সূরা মারইয়াম, আয়াত: ১৩
এবং এটি এমন একটি শব্দের পারিভাষিক অর্থ রয়েছে যা সাধারণ অর্থ হিসেবে ব্যবহার হয়, সেটা হচ্ছে এটি ওয়াজিব এবং মুস্তাহাব সাহায্য করা উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়।
• কুরআনের শিক্ষক আয়াতুল্লাহ মুহসেন ক্বারায়াতির লেখা "জাকাত" বই থেকে সংগৃহিত