IQNA

10:48 - June 18, 2024
সংবাদ: 3475622

আয়াতুল্লাহ মাকারেম শিরাজিকে হাসপাতালে দেখতে গেলেন সর্বোচ্চ নেতা

ইকনা: আয়াতুল্লাহ মাকারেম শিরাজীর অসুস্থতা ও হাসপাতালে ভর্তি হওয়ার পর, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা তেহরানের একটি হাসপাতালে তাকে দেখতে যান।

আয়াতুল্লাহ মাকারেম শিরাজিকে হাসপাতালে দেখতে গেলেন সর্বোচ্চ নেতা
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী তেহরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ মাকারেম শিরাজিকে দেখতে যান।
 
এ সময় তিনি আয়াতুল্লাহ মাকারেম শিরাজির সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাঁর পূর্ণ সুস্থতা কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন।
 
ইরানের সর্বোচ্চ নেতা এ সময় বলেন, আপনার জীবনের সমস্ত বছরই বরকতময় ছিল এবং জ্ঞান চর্চা, প্রজ্ঞা ও মানুষকে সঠিক পথ দেখানোর ক্ষেত্রে তা ছিল উপকারী। আল্লাহ আপনার ওপর এই কল্যাণ অব্যাহত রাখুন।
 
এ সময় আয়াতুল্লাহ মাকারেম শিরাজি সর্বোচ্চ নেতার ভালোবাসা ও আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান।
captcha