IQNA

14:48 - October 01, 2024
সংবাদ: 3476113

সাইয়্যেদ হাসান নাসরাল্লাহর অবস্থানের তথ্য সম্পর্কে হিব্রু মিডিয়ার দাবি

ইকনা- ইহুদিবাদী শাসকদের দ্বারা বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে লেবাননের হিজবুল্লাহর মহাসচিবকে হত্যার নতুন বিবরণ প্রকাশ করেছে হিব্রু মিডিয়া।

সাইয়্যেদ হাসান নাসরাল্লাহর অবস্থানের তথ্য সম্পর্কে হিব্রু মিডিয়ার দাবি

ইসরায়েলি সংবাদপত্র মারিভ লিখেছেন: এক ব্যক্তি হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরাল্লাহর সাথে সাক্ষাত করেছিল, সেই ব্যক্তি তার সাথে করমর্দন করেছিল এবং করমর্দনের মাধ্যমে তার হাতে একটি পদার্থ দিয়ে দাগ দিয়েছে। আর এই পদার্থের দাগের মাধ্যে ইহুদিবাদী শাসকের পক্ষে সাইয়্যেদ নাসরাল্লাহকে ট্র্যাক করা সম্ভব হয়েছে।
মা'রিভের মতে, নাসরাল্লাহর অবস্থান খুঁজে বের করতে এবং বৈরুতের দক্ষিণ শহরতলিতে সদর দফতরে তার উপস্থিতি নিশ্চিত করতে ইহুদিবাদী শাসকদের দুই মিনিট সময় লেগেছিল।
মা'রিভ যোগ করেছে: কয়েক মিনিট পরে, ইসরাইলি বিমান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর উপস্থিতিতে ৮০ টন বোমা ফেলে, যার ফলে তিনি এবং এই দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা শহীদ হন।
এই প্রতিবেদনে বলা হয়েছে, সাইয়্যেদ নাসরাল্লাহ বায়ুচলাচলবিহীন রুমে থাকার কারণে এবং বোমা হামলার কারণে বিষাক্ত গ্যাস ছড়ানোর কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।

captcha