IQNA

19:36 - July 03, 2026
সংবাদ: 3479398

শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ীর পবিত্র মরদেহ বুধবার নাজাফ ও কারবালায় শোকযাত্রায় নেওয়া হবে

ইরাকের সশস্ত্র বাহিনীর যৌথ সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল সা'দ মান ঘোষণা করেছেন যে, ইসলামী বিপ্লবের শহীদ নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর পবিত্র মরদেহ আগামী বুধবার কুফা থেকে নাজাফ পর্যন্ত শোকযাত্রার মাধ্যমে নিয়ে যাওয়া হবে। এরপর কারবালায় ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র রওজা এবং হযরত আবুল ফযল আল-আব্বাস (আ.)-এর পবিত্র রওজায় শোকযাত্রা অনুষ্ঠিত হবে।

ইকনা (IQNA) ইরাকি সংবাদসূত্রের বরাতে জানিয়েছে, সা'দ মান বলেন, শহীদ উম্মাহ হযরত আয়াতুল্লাহ খামেনেয়ীর পবিত্র মরদেহ আগামী সপ্তাহের মঙ্গলবার বিকেলে নাজাফে পৌঁছাবে। এরপর ইরান ও ইরাক—উভয় দেশের সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিক শোকযাত্রার আয়োজন করা হবে।

ইরাকের যৌথ সদর দপ্তরের মুখপাত্র আরও জানান, বুধবার সকাল ৬টায় (ইরাক সময়) লাখো ইরাকির অংশগ্রহণে কুফা থেকে নাজাফ পর্যন্ত শহীদ নেতার পবিত্র মরদেহ শোকযাত্রার মাধ্যমে বহন করা হবে।

তিনি আরও বলেন, একই দিন বিকেল ৪টায় (ইরাক সময়) কারবালা নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় শোকযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র রওজা এবং হযরত আবুল ফযল আল-আব্বাস (আ.)-এর পবিত্র রওজায় নেওয়া হবে।

লেফটেন্যান্ট জেনারেল সা'দ মান আরও জানান, বিভিন্ন দেশের প্রতিনিধি দলও এ শোকযাত্রায় অংশ নেবে। এছাড়া শোকযাত্রীদের সেবার জন্য ইরাকের মাওকিব (সেবাকেন্দ্র) পরিচালনাকারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব সমন্বয় সম্পন্ন করা হয়েছে।4361740#

captcha