IQNA

রুশ দার্শনিক: শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ীর শাহাদাত চিরন্তনতার দ্বার উন্মুক্ত করেছে

19:41 - July 03, 2026
সংবাদ: 3479400
রুশ দার্শনিক: শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ীর শাহাদাত চিরন্তনতার দ্বার উন্মুক্ত করেছে
রুশ দার্শনিক ও রাজনৈতিক তাত্ত্বিক **আলেকজান্ডার দুগিন** মনে করেন, আয়াতুল্লাহ খামেনেয়ী কেবল একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও চিন্তাবিদই ছিলেন না; তিনি ছিলেন এক আধ্যাত্মিক নীতির প্রতীক। তাঁর উপস্থিতিই একটি প্রকৃত রাজনৈতিক ব্যবস্থাকে অর্থবহ করে তুলেছিল। তাঁর শাহাদাত চিরন্তনতার দিকে একটি দ্বার উন্মুক্ত করেছে—যে দ্বার প্রাচীন ইরানি ঐতিহ্যের আলোকময় **‘মিনোগ’** জগতের দিকে নিয়ে যায়।

রুশ দার্শনিক ও রাজনৈতিক তাত্ত্বিক **আলেকজান্ডার দুগিন** মনে করেন, আয়াতুল্লাহ খামেনেয়ী কেবল একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও চিন্তাবিদই ছিলেন না; তিনি ছিলেন এক আধ্যাত্মিক নীতির প্রতীক। তাঁর উপস্থিতিই একটি প্রকৃত রাজনৈতিক ব্যবস্থাকে অর্থবহ করে তুলেছিল। তাঁর শাহাদাত চিরন্তনতার দিকে একটি দ্বার উন্মুক্ত করেছে—যে দ্বার প্রাচীন ইরানি ঐতিহ্যের আলোকময় **‘মিনোগ’** জগতের দিকে নিয়ে যায়।

 

## শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ীর উত্তরাধিকার ও অবস্থান সম্পর্কে এক রুশ দার্শনিকের বিশ্লেষণ

 

ইকনা (IQNA) ইসলামী রেডিও ও টেলিভিশন ইউনিয়নের বরাতে জানিয়েছে, রাশিয়ার বিশিষ্ট দার্শনিক ও তাত্ত্বিক আলেকজান্ডার দুগিন এক বিস্তারিত সাক্ষাৎকারে ইসলামী বিপ্লবের প্রয়াত নেতা শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর ব্যক্তিত্ব, উত্তরাধিকার এবং দেশ রক্ষায় ইরানি জনগণের ভূমিকা নিয়ে আলোচনা করেন। শহীদ সংস্কৃতি, **বিলায়াতে ফকিহ** ব্যবস্থা, পাশ্চাত্যের সঙ্গে সংঘাত এবং জাতীয় প্রস্তুতিকে কেন্দ্র করে অনুষ্ঠিত সাক্ষাৎকারের মূল বক্তব্য নিচে তুলে ধরা হলো।

 

### দুগিনের দৃষ্টিতে শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ীর ব্যক্তিত্ব

 

ইরানের জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আলেকজান্ডার দুগিন বলেন:

 

> "আমি একজন অর্থডক্স খ্রিস্টান হিসেবে বহু বছর ধরে শিয়া ঐতিহ্য ও ইরানি ইসলাম নিয়ে গবেষণা করছি। আমার দৃষ্টিতে শাহাদাত শুধু কষ্টের নাম নয়, বরং সত্যের সাক্ষ্য। আমাদের ধর্মীয় ঐতিহ্যে গির্জা শহীদদের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, আর শাহাদাত এমন এক অলৌকিক বিষয়, যা আল্লাহ মানুষের অস্তিত্বে প্রবাহিত করেন। আয়াতুল্লাহ খামেনেয়ীসহ সকল শহীদ কেবল ভুক্তভোগী নন; তাঁরা সত্যের সাক্ষী, যাঁরা নিজেদের আত্মত্যাগের মাধ্যমে ইমাম মাহদী (আ.)-এর আবির্ভাবকে আরও নিকটবর্তী করেন। এ মৃত্যু অর্থহীন নয়; বরং এটি ভবিষ্যৎ অস্তিত্বের ভিত্তি নির্মাণ করে। আমার বিশ্বাস, এই সত্য ইরানের সংস্কৃতি অন্য যে কোনো জাতির তুলনায় গভীরভাবে উপলব্ধি করে।"

 

### শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ীর উত্তরাধিকার ও বিলায়াতে ফকিহ ব্যবস্থা

 

দুগিন বলেন, ইরানের রাজনৈতিক ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো—এর শীর্ষে এমন একজন আধ্যাত্মিক ব্যক্তিত্বের অবস্থান, যিনি কেবল মহান আল্লাহর কাছেই জবাবদিহি করেন।

 

তিনি বলেন:

 

> "আয়াতুল্লাহ খামেনেয়ী শুধু একজন রাজনীতিবিদ বা বিশিষ্ট বুদ্ধিজীবী ছিলেন না; তিনি ছিলেন আধ্যাত্মিক নীতির প্রতীক। তাঁর উপস্থিতিই একটি প্রকৃত রাজনৈতিক ব্যবস্থাকে অর্থবহ করে তুলেছিল। এই শহীদের শাহাদাত চিরন্তনতার দ্বার উন্মুক্ত করেছে—যে দ্বার প্রাচীন ইরানি ঐতিহ্যের আলোকময় 'মিনোগ' জগতের দিকে নিয়ে যায়। আমার মতে, এই ঘটনা গভীর পরিবর্তনের সূচনা করবে এবং ছোট হলেও বীরত্বপূর্ণ ইরান সমগ্র পশ্চিমা বিশ্বের মোকাবিলায় বিজয়ী হবে।"

 

### ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা সম্পর্কে দুগিনের বিশ্লেষণ

 

সাম্প্রতিক হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে রুশ দার্শনিক বলেন:

 

> "ইরানের শিশু ও নিরীহ নাগরিকদের হত্যাকাণ্ডের মধ্যে কোনো রাজনৈতিক বা সামরিক যুক্তি নেই। কারণ আধুনিক পাশ্চাত্য আমার দৃষ্টিতে বাল (Baal) ও দাজ্জালের সভ্যতা, যার উদ্দেশ্য নিরপরাধ মানুষকে হত্যা করা ছাড়া আর কিছু নয়। ইরান প্রতীকীভাবে বালকে দহন করার অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে মার্কিন-ইসরায়েলি শাসনব্যবস্থার প্রকৃত চরিত্র উন্মোচন করেছে। আজ ইরান ও রাশিয়া প্রতিরোধের দুটি ফ্রন্ট হিসেবে এই শয়তানি সভ্যতার বিরুদ্ধে লড়াই করছে। এটি মানবজাতির শত্রুর বিরুদ্ধে যুদ্ধ এবং বিজয় তাদেরই হবে, যারা আল্লাহর পক্ষে অবস্থান করছে। শিয়া মুসলমান ও রুশ শহীদদের ত্যাগ অচিরেই ফলপ্রসূ হবে।"

 

### দেশ রক্ষায় ইরানি জনগণের প্রস্তুতি

 

শেষ প্রশ্নের উত্তরে দুগিন বলেন:

 

> "আজ বিশ্ব যা প্রত্যক্ষ করছে, তা হলো ইরানি জাতির অভূতপূর্ব ঐক্য। সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সব ধরনের মতপার্থক্য থাকা সত্ত্বেও তারা 'আমি ইরানের জন্য প্রাণ দেব'—এই স্লোগানের অধীনে ঐক্যবদ্ধ হয়েছে। আত্মত্যাগের এই প্রস্তুতি ইরানের এক অপরিবর্তনীয় আধ্যাত্মিক বিজয়ের প্রতীক।"

 

তিনি আরও বলেন, কিছু ইসলামী দেশের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন লজ্জাজনক। তাঁর ভাষায়:

 

> "আমি বিশ্বের মুসলমানদের বলছি—দাজ্জালের বিরুদ্ধে প্রকৃত সংগ্রামে অংশ নিন এবং ইরানকে সমর্থন করুন, যে খোরাসানের কালো পতাকা উড্ডীন করেছে। আমার বিশ্বাস, ইমাম মাহদী (আ.)-এর আবির্ভাব নিকটবর্তী।"

 

### ইরানি জাতির উদ্দেশে দুগিনের বার্তা

 

সাক্ষাৎকারের শেষে আলেকজান্ডার দুগিন ইরানের জনগণের উদ্দেশে বলেন:

 

> "আমরা, রাশিয়ার জনগণ, আপনাদের আন্তরিকভাবে শ্রদ্ধা করি। পশ্চিমাদের বিশ্বাস করবেন না; কারণ শয়তানের সঙ্গে করা চুক্তি রক্ত দিয়ে স্বাক্ষরিত হয়। ঐক্যবদ্ধ থাকুন, দৃঢ় থাকুন। বিজয় আমাদেরই হবে এবং আমাদের শহী দরাই এই চিরন্তন সত্যের সাক্ষী।"4361788#

captcha